বিমানবন্দরে বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক

ইত্তেফাক রিপোর্ট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় অর্ধকোটি রুপিসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ (ডিসিএইচ)। যাত্রী ফকরুল ইসলামের বাড়ি চাঁদপুরে। তার  বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে। ডিসিএইচের ডেপুুটি কমিশনার মোহাম্মদ আবদুস সাদেক বলেন, সকালে দুবাই থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি-৪০৪৮) ঢাকায় আসেন ফকরুল। তিনি রেড চ্যানেলে এসে তার কাছে দুইটি সোনার বার ও সোনার অলংকারের ব্যাগেজ ঘোষণা করেন। শুল্ক দিয়ে গ্রিন চ্যানেল পার হওয়ার চেষ্টা করেন। এ সময় তার কাছে কোনো বৈদেশিক মুদ্রা আছে কি না, জানতে চাওয়া হলে অস্বীকার করেন। ব্যাগ স্ক্যান করলে মুদ্রা সদৃশ্য বস্তু দেখতে পাওয়া যায় এবং তল্লাশি করে ৫০ লাখ ২ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়।