ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী শ্যামনগরের ঈশ্বরীপুর ঐতিহাসিক যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শন করেছেন। গতকাল শনিবার বিক্রম দোরাইস্বামী মন্দির এলাকা ঘুরে দেখেন। তার সফর সঙ্গী ছিলেন সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না ও প্রোটোকল কর্মকর্তা অমরেশ কুমার। এ সময় জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল ও এসপি মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপভোগ করতে আগামী ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসছেন। সফরের এক পর্যায়ে তার সাতক্ষীরার ঐতিহাসিক যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শন করার কথা রয়েছে। তাই মোদির সফরকে কেন্দ্র করে নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে বিক্রম দোরাইস্বামী মন্দির এলাকা ঘুরে দেখেন।