বিএনপির অসুস্থ নেতাদের আরোগ্য কামনায় দোয়া মাহফিল

বিএনপির অসুস্থ নেতাদের আরোগ্য কামনায় গতকাল শনিবার দোয়া মাহফিল করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের যেসব নেতাকর্মী অসুস্থ তাদের আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। যেসব নেতাকর্মী মারা গেছেন তাদের মাগফিরাত কামনা করা হয়। গতকাল বাদ আসর গুলশানে জেডআরএফের অফিসে এই দোয়া মাহফিল হয়। জেডআরএফের আহমেদ শফিকুল হায়দার চৌধুরী পারভেজ, প্রকৌশলী মাহবুব আলম, অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, অধ্যাপক ড. মো. কামরুল আহসান, অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ড. জাকির হোসেন তালুকদার, অ্যাডভোকেট হেলাল উদ্দিন, ডা. সাজিদ ইমতিয়াজ, বিপ্লবুজ্জামান বিপ্লব, দবির উদ্দিন তুষার, শফিকুল ইসলাম, আসিফ হোসেন রচিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।