দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডটকম লিমিটেডের সঙ্গে যুক্ত হলো অনলাইন ভিত্তিক ভ্রমণসেবা প্রদানকারী প্রতিষ্ঠান শেয়ারট্রিপ। এখন থেকে শেয়ারট্রিপের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ট্র্যাভেল প্যাকেজগুলো ইভ্যালির অ্যাপ্স ও ওয়েভসাইট থেকে বিভিন্ন মূল্যছাড়ে এই সেবা নিতে পারবেন ইভ্যালির গ্রাহকেরা।
রবিবার (২১ মার্চ) ইভ্যালির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইভ্যালির প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ইভ্যালির বাণিজ্যিক বিভাগের প্রধান সাজ্জাদ আলম এবং শেয়ারট্রিপের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সাদিয়া হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন৷
অনুষ্ঠানে ইভ্যালির ক্যাটাগরি হেড মোহাম্মদ আবু তাহের সাদ্দাম, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার জাহেদ হাসান ফয়সাল, কি একাউন্ট ম্যানেজার বদরুদ্দীন হোসাইন অনিন্দ্য এবং শেয়ারট্রিপ এর মার্কেটিং ম্যানেজার নাফিজ চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ রাহাত এলাহি সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/জেডএইচডি