আপনার রাশিফল

মুহম্মদ আনিসুল হক

২২ মার্চ ২০২১ খ্রিষ্টাব্দ, সোমবার

আজ ৮ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ এবং ৭ শাবান ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ১৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ১৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা: ৪ ও ৯। শুভ বার: রবি ও মঙ্গল। শুভ রত্ন: রক্তপ্রবাল ও গার্নেট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে প্রত্যাশিত সাফল্য বাধাগ্রস্ত হতে পারে।                

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন। পাওনা টাকা আদায় বিলম্বিত হতে পারে। মাথাব্যথায় ভুগতে পারেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

কোনো বিশেষ রঙের পোশাক ভালো লাগতে পারে। শরীর ভালো থাকতে পারে। অসুস্থদের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। অপরের প্রতি সদাচরণ করুন। আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলার চেষ্টা করুন। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

পেশাগত যোগাযোগে সাফল্য পেতে পারেন। সাংগঠনিক কাজে ব্যস্ত থাকতে পারেন। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। পিতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। সামাজিক কোনো কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বাড়তে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

কোনো আশা পূরণ হতে পারে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। পেশাগত দিক ভালো যাবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

দিনটি খুব একটা অনুকূল নাও থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

বিক্রি-বাণিজ্যে লাভযোগ আছে। আজ কোনো চুক্তি সম্পাদন করা থেকে বিরত থাকুন। অপরের প্রতি সদাচরণ করুন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশের চেষ্টা করুন। অন্যথায় সুযোগ হাতছাড়া হতে পারে। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন। সন্তানের দিকে খেয়াল রাখুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

অসুস্থ মায়ের প্রতি খেয়াল রাখুন। পথ চলাচলে সতর্ক থাকুন। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন। উত্তেজনা পরিহার করুন।