চাঁপাইনবাবগঞ্জে পতাকা নিয়ে সাইকেল শোভাযাত্রা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস-২০২১ উদ্যাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ১০ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে রবিবার চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পতাকা নিয়ে সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক, পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. শংকর কুমার কুন্ডু, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন, জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী প্রমুখ।