নেত্রকোনার জেলা প্রশাসক সস্ত্রীক করোনায় আক্রান্ত

নেত্রকোনা প্রতিনিধি 

টিকা নেওয়ার ছয় সপ্তাহের মাথায় নেত্রকোনার জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে তার স্ত্রী কাজি সুবর্না আক্তারও করোনায় আক্রান্ত হন। দুজনই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিত্সা নিচ্ছেন। রবিবার নেত্রকোনার সিভিল সার্জন মো. সেলিম মিঞা জানান,  শনিবার নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে কোভিড-১৯ রেপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। ঐ পরীক্ষায় জেলা প্রশাসক ও তার স্ত্রীর করোনা শনাক্ত হয়। বিকালেই ময়মনসিংহ মেডিক্যালে তাদের ভর্তি করা হয়। জেলা প্রশাসক গত ৭ ফেব্রুয়ারি করোনা ভাইরাসের টিকা নিয়েছিলেন জানিয়ে তিনি বলেন, এখন নাগাদ জেলা প্রশাসক ভালো আছেন। করোনা ভাইরাসের কোনো লক্ষণ শরীরে দেখা দেয়নি। তবে কাজি সুবর্না আক্তারের জ্বর, শারীরিক দুর্বলতাসহ কিছু লক্ষণ দেখা দিয়েছে। তাদের চিকিত্সা চলছে।