মেহেরপুরে পানির ট্যাংক থেকে যুবকের লাশ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর পৌর এলাকায় বাড়ির ছাদের পানির ট্যাংকের ভেতর থেকে রাকিব নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।  রবিবার দুপুর ১২টার দিকে শহরের বেড়পাড়ার বকুল ইসলামের বাড়ির ছাদে থাকা পানির ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রাকিব একই পাড়ার আরমান আলীর ছেলে। রাকিবের বাবা আরমান আলী জানান, রাকিব নেশাগ্রস্ত ছিল। গত রাত থেকে সে নিখোঁজ ছিল। সকালে পাশের বাড়ির ছাদে ট্যাংকির মধ্য থেকে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।