আগৈলঝাড়ায় সংঘর্ষে আহত ৫

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

আগৈলঝাড়ায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছে। শনিবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার রত্নপুর ইউনিয়নের বেলুহার গ্রামের দুলাল মীরের ছেলে সুমন মীরের সঙ্গে জমি-জমা নিয়ে একই গ্রামের মাহাতার শরীফের ছেলে নান্না শরীফ ও মতলেব শরীফের ছেলে রহিম শরীফের বিরোধ চলে আসছিল। এর জেরে শনিবার সন্ধ্যায় ছয়গ্রাম বন্দরে চায়ের দোকানে দুইপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এ ঘটনায় সুমন মীর বাদী হয়ে রাতে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, রাতেই দুইপক্ষ একই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।