বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
বিরামপুর চালকল মালিক গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচন রবিবার পৌর কিন্ডার গার্টেন স্কুলে অনুষ্ঠিত হয়। বিরামপুর উপজেলার ৫৫টি চালকল মালিককে নিয়ে ১৬ সদস্যের কমিটির মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মণ্ডল সভাপতি এবং অন্য ১৪টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে দুজন প্রার্থী থাকায় রবিবার শুধু একটি পদে ভোটগ্রহণ হয়। ফলাফলে এক ভোটের ব্যবধানে (২৭-২৮) হবিবর রহমান সাধারণ সম্পাদক জয়লাভ করেন।