কালিয়া (নড়াইল) সংবাদদাতা
ধান খেতের ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে আটকা পড়া বৃদ্ধের প্রাণ বাঁচাতে গিয়ে কালিয়ায় রোনা বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার পারবিলবাউজ বিলের বোরো খেতে এ ঘটনা ঘটে। রোনা বেগম উপজেলার পারবিলবাউজ গ্রামের মো. তৌহিদুল ইসলামের স্ত্রী। নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন বলেন, গৃহবধূ রোনার লাশ উদ্ধার করে রবিবার ময়নাতদন্তের জন্য নড়াইল মর্গে পাঠানো হয়েছে।