মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
মির্জাপুরের বংশাই নদী থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে উপজেলা সদরের ত্রিমোহন এলাকায় বংশাই নদীর বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. একাব্বর হোসেন সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার হয়।
এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিন বলেন, সকালে স্থানীয় লোকজন বংশাই নদীতে অর্ধগলিত যুবকের লাশ ভেসে যাচ্ছে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। যুবকের আনুমানিক বয়স ৩০ বছর। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। থানায় সাধারণ ডায়ারির পর ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।