স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোয়াস অ্যাসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স কাপ টি-২০ ক্রিকেটে চিটাগাং মাস্টার্স চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল রবিবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চিটাগাং মাস্টার্স ১০ উইকেটে নাইন্টিজ উইলোকে হারায়।
টসে জয়লাভ করে ব্যাটিংয়ে নামে নাইন্টিজ উইলো ব্যাটসম্যানদের অমার্জনীয় ব্যর্থতায় দলটি অলআউট হয় মাত্র ১১১ রানে। জিয়াউর রহমান রানা ৩২, মাহতাব (১৪), মাসুদ (১২) ছাড়া অন্যদের দুই অংকের কোটায় পৌঁছানো সম্ভব হয়নি। তবে আজিম ১৭ রানে ৩টি, নাঈম ও নাজমুল যথাক্রমে ১৪ ও ১৯ রান দিয়ে ২টি করে উইকেট নিয়ে উইলোর ব্যাটিং লাইনে ধস নামান। জবাবে জাহেদ ৫৬ অপঃ ও নাঈমের ৫৬ রানের সুন্দর ২টি ইনিংসের সুবাদে চিটাগাং মাস্টার্স বিনা উইকেটে ১৪.৫ ওভারে ১১২ রান করে জয়ের নোঙরে পৌঁছে। জয়ী দলের জাহেদ হয়েছেন ম্যান অব দি ফাইনাল।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ. জ. ম নাছির উদ্দিন পুরস্কার বিতরণ করেন।