আইপিএলে ওপেনিং করতে চান কোহলি

আহমেদাবাদে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা। ভারতের সিরিজ নিশ্চিতের দিনে ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি। ক্যারিয়ারে স্বভাবত টপ-অর্ডারেই ব্যাটিং করে থাকেন কোহলি। ক্যারিয়ারের বিভিন্ন সময়ে দলের প্রয়োজনে অবশ্য ভিন্ন ভিন্ন স্থানেও ব্যাট করেছেন। তবে ইয়ন মরগানদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে ইনিংস শুরু করতে নেমে পড়েছিলেন তিনি। ম্যাচ শেষে কোহলি বলেন, ‘এবারের আইপিএলে আমি ওপেন করতে চলেছি। অতীতেও আমি বিভিন্ন পজিশনে ব্যাট করেছি। আমি অনুভব করি যে, বর্তমানে দলের একটি শক্তিশালী মিডল অর্ডার রয়েছে। রোহিতের সঙ্গে ওপেন করার সুযোগ কাজে লাগাতেই হয়।’ রোহিতের সঙ্গে ওপেনিং করার অনুভূতিও প্রকাশ করেছেন বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।