নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে নবাবগঞ্জে মানববন্ধন

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবিতে ঢাকার নবাবগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা জেলার নেতাকর্মীরা। রবিবার দুপুরে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমাতে এবং বাজার তদারকির দাবি জানান মানববন্ধনে অংশ নেওয়া নেতাকর্মীরা। এর আগে পার্টির কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা সভাপতি আব্দুল বারেক, সাধারণ সম্পাদক আজহারুল হক, কেন্দ্রীয় নেতা করম আলী, নবাবগঞ্জ উপজেলা সভাপতি আ. জলিল, দোহার উপজেলা সভাপতি নাসিরউদ্দিন পল্লব, সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।