সুনামগঞ্জে সংখ্যালঘুর ওপর হামলায় সামাজিক প্রতিরোধ কমিটির নিন্দা

ইত্তেফাক রিপোর্ট

সুনামগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায়  গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ৬৭টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের প্ল্যাটফরম সামাজিক প্রতিরোধ কমিটি।

 গতকাল রবিবার সমাজিক প্রতিরোধ কমিটির পক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ সভাপতি ডা. ফওজিয়া মোসলেম স্বাক্ষরিত এক লিখিত বিবৃতিতে এই ক্ষোভ প্রকাশ করা হয়। বিবৃতিতে ঘটনার দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানায় সামাজিক প্রতিরোধ কমিটি ।

বিবৃতিতে দেশের ঐতিহ্যকে রক্ষা ও মানবিক সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য সামাজিক প্রতিরোধ কমিটি হিন্দু, খ্রিষ্টান, মুসলমান, বৌদ্ধ, আদিবাসী সকল সম্প্রদায়ের মানুষসহ সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যার যার অবস্থান থেকে সচেতন, আন্তরিক, দায়িত্বশীল, দায়বদ্ধ ও উদ্যোগী ভূমিকা পালনের আহ্বান জানায়।