নরসিংদী প্রতিনিধি
গত শনিবার গভীর রাতে রায়পুরা উপজেলার রহিমাবাদ গ্রামে স্থাপিত শ্রীশ্রী দুর্গা ও কালীমন্দির প্রাঙ্গণে রক্ষিত দুটি সরস্বতী প্রতিমা কে বা কারা ভেঙে চুরমার করে দিয়েছে। রবিবার ভোরে পুজারিরা মন্দির প্রাঙ্গণে ঠাকুরকে প্রণাম জানাতে গিয়ে এ দৃশ্য দেখতে পান। পরে মন্দির কমিটির সভাপতি প্রীতিরঞ্জন সাহাসহ মন্দির কমিটির লোকজন ঘটনাস্থলে গিয়ে এ দৃশ্য দেখতে পান। সরস্বতী প্রতিমার একটি বড় মূর্তি ও একটি ছোট মূর্তির মাথা থেকে গলা পর্যন্ত ভেঙে চুরমার করে দেয়। বিষয়টি তারা স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং রায়পুরা থানাপুলিশকে অবহিত করেছেন।