নতুন বই

লাশকাটা ঘর আমি, জহুর ও হারাণ চন্দ সিংহঝুলির একরাত্রি

কাজী মাহমুদুর রহমান

সিঁড়ি প্রকাশন

প্রচ্ছদ পরিকল্পনা, চিত্রসংগ্রহ ও অলংকরণ: রাশাদ হোসাইন আয়ুষ্মান। মূল্য: ৪০০ টাকা

 

তিন উপন্যাসের সংগ্রহ। ‘লাশকাটা ঘর’-এ আছে পোস্টমর্টেমের অপেক্ষায় শায়িত দুটি মৃতজনের আত্মার সঙ্গে আত্মার কথোপকথন; তাদের জীবনের ইতিহাস ও নানা ঘটনার উন্মোচন। ‘আমি, জহুর ও হারাণ চন্দ’ উপন্যাসের প্রতিটি ঘটনা ডায়েরির মতো দিন, তারিখ, সময় উল্লেখ করে উত্তম পুরুষে বর্ণিত। উদ্দামতা, স্বপ্ন ও স্বপ্নভঙ্গের ইতিহাস—বিগত শতাব্দের পঞ্চাশের দশকে যশোর শহরের একটি প্রামাণ্য চিত্র। ‘সিংহঝুলির এক-রাত্রি’ একাত্তরের এক যুদ্ধশিশুর গল্প, যার দেহের সাদা বর্ণের কারণে নাম কটা বিশ্বাস। সে তার মায়ের আত্মহত্যা ও নিজের জন্মক্রোধে শিশুকাল থেকেই সবার অপমান, অবহেলা আর সামাজিক লাঞ্ছনার ভেতর দিয়ে বড় হয়েছে, নিজেকে ক্রমে ক্রমে রূপান্তরিত করেছে এক ভয়ংকর, নিষ্ঠুর কালো মানুষে।