স্বাধীনতা দিবসে রঙ বাংলাদেশ’র বিশেষ টি-শার্ট

 

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে দেশীয় ফ্যাশন হাউজ  রঙ বাংলাদেশ নিয়ে এসেছে বিশেষ টি-শার্ট। বাংলাদেশের ৫০ বছর পূর্তির ভাবনা বিভিন্নভাবে এ টি-শার্টগুলোর নকশায় প্রাধান্য পেয়েছে। শতভাগ কটন কাপড়ে টিয়া, মেরুন, অ্যাশ ও বিস্কুট রঙে তৈরি হয়েছে টি-শার্টগুলো। টি-শার্টের সঙ্গে বিনামূল্যে থাকছে ম্যাচিং মাস্ক। রঙ বাংলাদেশের প্রতিটি টি-শার্টের দাম ৫৯০ টাকা। রঙ বাংলাদেশের ঢাকা ও ঢাকার বাইরের যে কোনো আউটলেটে পাওয়া যাবে বিশেষ এই টি-শার্টগুলো। রঙ বাংলাদেশের ফেসবুক পেজে অর্ডার করেও কেনা যাবে টি-শার্টগুলো। বিস্তারিত:www.rang-bd.com