২০২০ সালের মে মাসেই ভারতের ৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের কথা ছিলো। কিন্তু করোনা সংক্রমণের করণে পিছিয়ে যায় এর তারিখ। অবশেষে সোমবার (২২ মার্চ) সন্ধ্যায় দিল্লিতে এক প্রেস ব্রিফিংয়ে জয়ীদের নাম ঘোষণা করা হলো। ঘোষণা অনুযায়ী সেরা হিন্দি চলচ্চিত্র হলো প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ‘ছিচ্চোরে’। এছাড়া সেরা বাংলা চলচ্চিত্রে পুরস্কার পেয়েছে সৃজিত মুখার্জি পরিচালিত ছবি ‘গুমনামি’।
‘ছিচ্চোরে’ ছবিটি নির্মাণ করেছেন নিতেশ তিওয়ারি। ছবিতে ৭ জন বন্ধুর কলেজ জীবনের কাহিনী তুলে ধরা হয়েছে। সুশান্ত সিং রাজপুত ছাড়াও এছবিতে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর, প্রতীক বব্বর, তাহির রাড বসিন, বরুণ শর্মা, তুষার পাণ্ডে প্রমুখ।
নেতাজি সুভাষচন্দ্র বসু কে শ্রদ্ধা জানিয়ে ২০১৯ সালে ‘গুমনামি’ নির্মাণ করেছেন সৃজিত মুখার্জী। এই ছবিতে নেতাজির চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি ছাড়াও এ ছবিতে আরও অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, তনুশ্রী চক্রবর্তী, বিপ্লব দাসগুপ্ত, শ্যামল চক্রবর্তী, সুরেন্দ্র রঞ্জন, সঞ্জয় গুরবক্সনী, অক্ষয় কাপুর, সত্যম ভট্টাচার্য, শিবাশীষ বন্দোপাধ্যায়, প্রান্তিক ব্যানার্জী প্রমুখ।
ভারতের ৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা:
সেরা অভিনেতা
মনোজ বাজপেই (ভোঁসলে)
ধানুষ (অসুরান)
সেরা অভিনেত্রী
কঙ্গনা রনৌত (মনিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি, পাঙ্গা)
সেরা পরিচালক
সঞ্জয় পূরণ সিং চৌহান (বাহাত্তর হুররে)
সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র
মারাক্কার: লায়ন অব দ্য অ্যারাবিয়ান সি (প্রিয়দর্শন)
সেরা পার্শ্ব-অভিনেত্রী
পল্লবী জোশি (দ্য তাসখন্দ ফাইলস)
সেরা পার্শ্ব-অভিনেতা
বিজয় সেতুপতি (সুপার ডিলাক্স)
সেরা শিশুশিল্পী
নাগা বিশাল
স্পেশাল মেনশন
বিরিয়ানি, জোনাকি পা, লতা ভগবান কারে, পিকাসো
সেরা সামাজিক চলচ্চিত্র
আনন্দী গোপাল
সেরা বিনোদনমূলক চলচ্চিত্র
মহাঋষি
সেরা চিত্রগ্রহণ
জালিকাট্টু (মালয়ালাম)
সেরা শিশুতোষ চলচ্চিত্র
কস্তুরি (হিন্দি)
সেরা পরিবেশবান্ধব চলচ্চিত্র
ওয়াটার বুরিয়াল
সেরা নবাগত পরিচালক (ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড)
মুথুকুট্টি জাভিয়ার (হেলেন)
সেরা তেলুগু চলচ্চিত্র
জার্সি
সেরা তামিল চলচ্চিত্র
অসুরান
সেরা মৌলিক চিত্রনাট্য
জ্যেষ্ঠপুত্র (কৌশিক গাঙ্গুলি)
সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য
গুমনামি
সেরা সংলাপ
তাসখন্দ ফাইলস (বিবেক রঞ্জন অগ্নিহোত্রী)
সেরা চলচ্চিত্রবান্ধব রাজ্য
সিকিম
সেরা চলচ্চিত্র বিষয়ক গ্রন্থ
অ্যা গান্ধীয়ান অ্যাফেয়ার: ইন্ডিয়া’স কিউরিয়াস পোর্ট্রায়াল অব লাভ ইন সিনেমা (সঞ্জয় সুরি)
সেরা চলচ্চিত্র সমালোচক
সোহিনি চট্টোপাধ্যায়
সেরা সংগীত পরিচালনা
প্রবুদ্ধ ব্যানার্জি (জ্যেষ্ঠপুত্র)
সেরা গায়ক
প্রতীক বচন (তেরি মিট্টি, কেসারি)
সেরা সম্পাদনা
জার্সি (তেলুগু)
সেরা শিল্প নির্দেশনা
আনন্দী গোপাল
সেরা মালয়ালাম চলচ্চিত্র
কালা নটাম
সেরা মারাঠি চলচ্চিত্র
বারদো
সেরা কন্নড় চলচ্চিত্র
আকশি
সেরা হিন্দি চলচ্চিত্র
ছিচ্চোরে
সেরা বাংলা চলচ্চিত্র
গুমনামি
সেরা স্টান্ট
আভানে শ্রীমান নারায়ণ
সেরা নৃত্য পরিচালনা
মহার্ষি (তেলুগু)
সেরা স্পেশাল ইফেক্টস
মারাক্কার: লায়ন অব দ্য অ্যারাবিয়ান সি (প্রিয়দর্শন)
ইত্তেফাক/বিএএফ