কৃষক হত্যা মামলায় পাঁচ জনের যাবজ্জীবন

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের হিজুলী গ্রামে কৃষক নুর ইসলামকে হত্যার দায়ে পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রিপতি কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো, সদর উপজেলার হিজুলী গ্রামের মোহাম্মদ হক, মোহাম্মদ সোনা, সাগর, আলফাজ ও হামিদুল। রায় ঘোষণার সময় মোহাম্মদ হক ও সাগর আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন।