কাহালু (বগুড়া) সংবাদদাতা
কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দেওগ্রাম থেকে প্রাচীন আমলের পাথরের তৈরি একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার দেওগ্রাম পশ্চিম পাড়ায় একটি খাস পুকুরে (পাল্লা পুকুর) গ্রামবাসী মাটি খননকালে কালো ও ছাই রংগের পাথরের এ মূর্তিটি বেরিয়ে আসে। পরে এটি স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে জমা দেয়া হয়। সংবাদ পেয়ে কাহালু থানার এসআই মুকুল চন্দ্র বর্মণ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় পাঠান। এসআই মুকুল চন্দ্র বর্মণ বলেন, উদ্ধার হওয়া মূর্তির ওজন ৮৬ কেজি। তবে এটি কষ্টি পাথরের তৈরি কি না তা পরীক্ষা না করে বলা সম্ভব নয়।