দেবীগঞ্জে অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে গেছে

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা

দেবীগঞ্জ উপজেলার সোনাহার ক্লাবগঞ্জ বাজারে রবিবার গভীর রাতে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। এতে বাজারের সাতটি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে দেবীগঞ্জ থেকে ফায়ার সার্ভিস ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী, ইউএনও প্রত্যয় হাসান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্তদের মধ্যে কম্বল ও শুকনো খাবার বিতরণ করেন।