সামিট অয়েল অ্যান্ড শিপিংয়ের নতুন এমডি

 

সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন রিয়ার অ্যাডমিরাল (অব.) রিয়াজউদ্দীন আহমেদ। তিনি সামিট গ্রুপ অব কোম্পানিজের উপদেষ্টামণ্ডলীর একজন এবং সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের (এসএপিএল) স্বতন্ত্র পরিচালক।

কর্মজীবনে রিয়াজউদ্দীন আহমেদ বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ এবং সংস্থা, সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি) এবং প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরে (ডিজিডিপি) দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক এবং আন্তর্জাতিক পোর্টস অ্যান্ড হারবার্সের (আইএপিএইচ) পদে থাকাকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি