স্পোর্টস রিপোর্টার
বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন কয়দিন আগেই জানিয়ে ছিলেন তিনি এখন থেকে জাতীয় ফুটবল দলের খেলা দেখবেন। খেলা দেখে জাতীয় খেলেয়াড়দের পরিস্থিতি বুঝার চেষ্টা করবেন। বাফুফে সভাপতি বলছিলেন সব রকম সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। তার পক্ষে যতটুকু করা সম্ভব তার চেয়েও বেশি দেওয়া হয়েছে। এখন খেলোয়াড়দের কাছ থেকে রেজাল্ট চান তিনি। গতকাল নেপালে গিয়েছেন সালাহউদ্দিন, সঙ্গে তার সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, ফিফার সদস্য মাহফুজা আক্তার কিরণ এবং বাফুফের সদস্য নুরু রয়েছেন।
নেপালের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পাবে ৫ হাজার ডলার
নেপালের তিন জাতি ফুটবল টুর্নামেন্টে একটি দল দুটি ম্যাচ খেলবে। সর্বোচ্চ পয়েন্ট পওয়ার দুই দল ফাইনাল খেলবে। চ্যাম্পিয়ন দলের জন্য ৫ হাজার ডলার ঘোষণা করেছে টুর্নামেন্ট আয়োজক নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। রানার্সআপ দল পাবে ৩ হাজার ডলার। এছাড়াও পুরস্কার ঘোষণা করা হয়েছে আরো দুটি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন ৫০০ ডলার এবং প্রতি ম্যাচে সেরা খেলোয়াড় পাবেন ২৫০ ডলার।
জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া গতকালই নেপালে গিয়ে দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন। গতকাল সংবাদ সম্মেলনে তাকে পাঠানো হয়নি। জামালের বদলে সোহেল রানাকে নেওয়া হয়েছিল সংবাদ সম্মেলনে কথা বলেন সোহেল রানা। সোহেল রানাকে অধিনায়ক করা হতে পারে আজ। ২৪ ফুটবল নেপালে গিয়েছে। কিন্তু এএফসি ফিফার নিয়ম হচ্ছে ২৩ ফুটবল তালিকাভুক্ত হবেন। ২৩ জনের নাম রাখতে গিয়ে ছেটে ফেলতে হয়েছে জুয়েলকে। জুয়েল দলের সঙ্গেই থাকবেন। শুধু ম্যাচ তালিকায় তার নাম থাকবে না। আজ খেলার উদ্বোধন করবেন সেখানকার ক্রীড়া মন্ত্রী।