নাইজারে জঙ্গি হামলায় নিহত ৪০

বিবিসি

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সন্দেহভাজন জঙ্গি হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। দেশটির সাংবিধানিক আদালত প্রেসিডেন্ট হিসেবে মোহামেদ বাজৌমের নির্বাচনকে বৈধ ঘোষণার কয়েক ঘণ্টা পর রবিবার পশ্চিমাঞ্চলীয় তাহৌয়া অঞ্চলে হামলার এ ঘটনা ঘটে।

বিদায়ি প্রেসিডেন্ট মোহামাদু ইসৌফু হামলার এ ঘটনাকে ‘বর্বরোচিত’ আখ্যায়িত করে তিল্লিয়ার ক্ষতিগ্রস্ত সম্প্রদায়গুলোর প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। ‘এইসব অপরাধের শাস্তি নিশ্চিত করতে সবকিছু করা হচ্ছে,’ নিজের দাপ্তরিক টুইটার একাউন্টের এক পোস্টে বলেছেন তিনি।