রুটিনের গুরুত্ব

জীবনে সফল হওয়ার অন্যতম একটি উপায় হলো রুটিন। প্রতিটা মানুষের জীবনে সময় অনেক মূল্যবান। সময়ের সদ্ব্যবহার মানুষকে উন্নতির শিখরে পৌঁছে দেয়। তেমনি আবার সময় অপব্যবহার মানুষের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যায়। সময়ের সদ্ব্যবহারের জন্য রুটিন গুরুত্বপূর্ণ। জীবনে সফল হতে হলে কাজের পরিধি মতো সময়কে ভাগ করে রুটিন করে নিতে হবে। রুটিন মানুষকে দায়িত্ববোধ শেখায়। রুটিন সময়কে মূল্যায়ন করতে শেখায়। সময়কে যথাযথভাবে মূল্যায়ণ করার ক্ষেত্রে রুটিনের বিকল্প নেই। কেউ যদি কার্যবিবরণীর রুটিন করে এবং রুটিন অনুযায়ী কাজ করে—অবশ্যই তার কাজকর্মে, পড়ালেখা, ব্যবসা-বাণিজ্য সবকিছুতেই উন্নতি আসবে। একজন ছাত্র যদি তার সিলেবাস ও প্রতিদিনের পড়ালেখা একটা রুটিন করে ভাগ করে নেয়, তাহলে ঐ ছাত্র সফল হওয়ার ক্ষেত্রে একধাপ এগিয়ে যায়। ছাত্রজীবনে রুটিনের গুরুত্ব অনেক, জীবনের প্রতিটা ধাপে রুটিনমাফিক কাজ করার গুরুত্ব বলে শেষ করা যাবে না। রুটিন অলস মানুষকেও সচ্ছল করতে পারে। একটা জীবনকে বদলে দিতে পারে। জীবনকে নিয়মনীতির ভেতরে রাখতে পারে রুটিন।

মো. আবদুল্ল­াহ

ঢাকা কলেজ