ইত্তেফাক সংবাদদাতার পিতার ইন্তেকাল

দৈনিক ইত্তেফাক ও এনটিভি ইউরোপের ওসমানীনগর উপজেলা সংবাদদাতা ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদের পিতা মনির উদ্দিন মেম্বারের দাফন সম্পন্ন হয়েছে। ২২ মার্চ সকাল ১১টায় দক্ষিণ মতিয়ারগাঁও গ্রামের দক্ষিণের মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় কয়েক হাজার শোকার্ত মানুষের ঢল নামে। জানাজার পূর্ব মুহূর্তে মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন সিলেট-২ আসনের প্রাক্তন এমপি শফিকুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গিয়াস মিয়া, গোয়ালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, সাবেক চেয়ারম্যান পীর মজনু মিয়া, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিলেট জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা আনা মিয়া, ওয়াজেদ আলী মাস্টার ও মরহুমের পুত্র সাংবাদিক শিপন আহমদ।