মাধ্যমিক বিজ্ঞান:উন্নততর জীবনধারা

মো. রায়হান আকতার হূদয়, শিক্ষার্থী

নর্থল্যান্ড রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজ, হাতীবান্ধা

১। ভিটামিন কাকে বলে?

উত্তর:খাদ্যে পরিমাণ মতো শর্করা ও আমিষ থাকলেও জীবের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টির জন্য বিশেষ এক ধরনের উপাদানের প্রয়োজন হয়। ঐ খাদ্য উপাদানকে ভিটামিন বলে।

২। টক্সিন কাকে বলে?    

উত্তর:উপযুক্ত পরিবেশ পেলে ব্যাকটেরিয়া খাদ্যকে নষ্ট করে এক ধরনের বিষাক্ত উপাদান উত্পন্ন করে। এ বিষাক্ত উপাদানগুলোকে টক্সিন বলে।

৩। সুষম খাদ্য পিরামিড কাকে বলে? 

উত্তর:শর্করা জাতীয় খাদ্যকে নিচু স্তরে রেখে পর্যায়ক্রমে পরিমাণগত দিক বিবেচনা করে পর্যায়ক্রমে শাক-সবজি, ফলমুল, আমিষ, স্নেহ ও চর্বি জাতীয় খাদ্যকে সাজালে যে কাল্পনিক পিরামিড তৈরি হয় তাকে সুষম খাদ্য পিরামিড বলে।

৪। নিউট্রিয়েন্টস কাকে বলে?          

উত্তর:খাদ্যের যেসব জৈব অথবা অজৈব উপাদান জীবের জীবনীশক্তির যোগান দেয়, তাদের একসঙ্গে নিউট্রিয়েন্টস বলে।

৫। সুষমখাদ্য কাকে বলে?

উত্তর:যে খাদ্যে সকল খাদ্য উপাদানের সবগুলোই পরিমাণ মতো থাকে এবং যা থেকে স্বাভাবিক কাজ-কর্মের জন্য উপযুক্ত পরিমাণ ক্যালরি পাওয়া যায় তাকে সুষম খাদ্য বলে।

৬। সেলুলোজ কাকে বলে?              

উত্তর:অপাচ্য প্রকৃতির আঁশযুক্ত শর্করা খাদ্যকে সেলুলোজ বলে।

৭। ভিটামিন কাকে বলে?

উত্তর:দেহের স্বাভাবিকবৃদ্ধি ও পুষ্টির জন্য বিশেষ এক ধরনের খাদ্য উপাদান প্রয়োজন হয়। এই খাদ্য উপাদানকে ভিটামিন বলে।

৮। খাদ্য প্রাণ কাকে বলে?              

উত্তর:জীবদেহের স্বাভাবিকবৃদ্ধি ও পুষ্টির জন্য বিশেষ এক ধরনের খাদ্য উপাদানের প্রয়োজন হয়। ঐ খাদ্য উপাদানকে ভিটামিন বা খাদ্য প্রাণ বলে।

৯। BMI এর পুর্ণনাম কী?             

উত্তর:BMI এর পুর্ণনাম হলো Body Mass Index|

১০। জাঙ্ক ফুড কী?       

উত্তর:জাঙ্ক ফুড হচ্ছে এমন এক ধরনের খাদ্য, যার স্বাস্থ্যগত মুল্যের চেয়ে মুখরোচক স্বাদ বেশি। এতে বিদ্যমান রাসায়নিক পদার্থ স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।