সপ্তাহের সেরা চাকরি

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরির সুযোগ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডে ‘চিফ ক্যাশ অফিসার/ক্যাশ অফিসার, ব্রাঞ্চ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম :বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড

পদের নাম : চিফ ক্যাশ অফিসার/ক্যাশ অফিসার, ব্রাঞ্চ

শিক্ষাগত যোগ্যতা : স্নাতকোত্তর

অভিজ্ঞতা : ০১-০৮ বছর

বেতন: আলোচনা সাপেক্ষে, চাকরির ধরন : ফুল টাইম

প্রার্থীর ধরন : নারী-পুরুষ, বয়স: নির্ধারিত নয়

কর্মস্থল :যেকোনো স্থান

আবেদনের নিয়ম: আগ্রহীরা www.jagojobs.com/bank এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

 

পল্লী বিদ্যুত্ নেবে ৪৬ জন

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সমপ্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের অভ্যন্তরীণ বেশ কয়েকটি শূন্য পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম-বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড

পদের নাম:সহকারী স্টোরকিপার

পদের সংখ্যা :৪৬টি

আবেদনের যোগ্যতা

*কমপক্ষে এইচএসসি পাস।

*কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।

*অফিস অ্যাপ্লিকেশন সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।

*বয়সসীমা ৩০ বছর। কোটায় আবেদন করলে ৩২ বছর।

আবেদন যেভাবে

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন http://brebhr.teletalk.com.bd/home.php এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ

৩১ মার্চ, ২০২১ পর্যন্ত

*বেতন ১৮৩০০ টাকা (প্রবেশনারি)

*বেতন ১৯০৬০ টাকা (প্রবেশনারি শেষে)

 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপকসহ ৭ জনের চাকরির সুযোগ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ বিশ্ববিদ্যালয়ে ৫ পদে ৭ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

সহকারী অধ্যাপক (রবীন্দ্র অধ্যয়ন বিভাগ), সহকারী অধ্যাপক (সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগ), সহকারী অধ্যাপক (অর্থনীতি বিভাগ), উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর) ও ড্রাইভার।

যোগ্যতা :পদগুলোর আবেদনের যোগ্যতা ও বিস্তারিত জানা যাবে বিজ্ঞপ্তি থেকে।

আবেদনের প্রক্রিয়া :প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://www.rub.ac.bd/career) থেকে আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। আবেদনপত্রসহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত কাগজপত্রসহ রেজিস্ট্রার, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে (অস্থায়ী প্রশাসনিক ভবন: ৭৮/১, ফাহিম ম্যানসন, কান্দাপাড়া, শাহজাদপুর, সিরাজগঞ্জ অথবা ঢাকা লিয়াজো অফিস: ৬৫/এ (৫/বি), রোড ৬/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯ বরাবর ডাকযোগে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়:১১ এপ্রিল ২০২১।