চাঁদমারী বস্তিতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২৮ স্থাপনা

ফতুল্লার চাঁদমারী বস্তি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি রিকশার গ্যারেজসহ প্রায় ২৮টি দোকান ও ঘর পুড়ে গেছে। আগুনের ভয়াবহতা দেখে বস্তির চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার রাত ১২টায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে মণ্ডলপাড়া, ফতুল্লা ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের উপ-পরিচালনা আব্দুল্লাহ আল আরেফীন জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত ঘটে। পরে দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে একটি রিকশার গ্যারেজসহ ২৮টি দোকান ও ঘর পুড়ে যায়।