২২ মার্চ মেঘনা নদীর হাইমচর এলাকা এবং গতকাল হিজলা সাহেবের চর সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও দুইটি কাঠের নৌকাসহ ১৫ জন ডাকাত সদস্যকে আটক করে কোস্ট গার্ড জাহাজ বিসিজিএস শ্যামল বাংলা। অভিযান চলাকালীন মেঘনা নদীর হাইমচর, হিজলা এবং সাহেবের চর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের তল্লাশি করে ১টি রামদা, ৩টি দা, ১টি বটি, ৯টি মোবাইল ফোন ও ২টি ঘড়ি পাওয়া যায়। —প্রেস বিজ্ঞপ্তি