বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের মাতা সমতেরা বিবি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স ছিল ৯০ বছর। বার্ধক্যজনিত রোগে অসুস্থ অবস্থায় তাকে দুপুর সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে মিসবাহ সিরাজের মায়ের মৃত্যু সংবাদ পেয়ে দলীয় নেতা কর্মীরা মরদেহ দেখতে পরিবারকে সমবেদনা জানাতে নেতা কর্মীরা ভিড় করেন।
আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপিও শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় নুরুল ইসলাম নাহিদ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।