আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ‘মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ এবং শহিদদের মন্যুমেন্ট তৈরি করুন। এসব স্মৃতি ও মন্যুমেন্টই হবে আগামী ১০০ বছর পর এদেশের নতুন প্রজন্মের সামনে দৃশ্যমান ইতিহাস।’ মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য চট্টগ্রামের ২৬ জন বিশিষ্ট মুক্তিযোদ্ধাকে মরণোত্তর এবং ২৯ জন মুক্তিযোদ্ধাকে চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মঙ্গলবার চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। বক্তব্য রাখেন চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান।