কচুরিপানায় ভরে গেছে নৌপথ

কচুরিপানায় ভরে গেছে ফকিরানী-বারনই নদীর প্রায় শতাধিক কিলোমিটার নৌপথ। রাবারড্যামের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে রাবারড্যামের কারণে নদীতে সারা বছর পানি থাকায় কৃষকরা লাভবান হলেও বন্ধ হয়ে গেছে ভারী নৌ চলাচল। বাগমারা বরেন্দ্র উন্নয়ন প্রকল্পের (বিএমডিএ) উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, রাবারড্যামের কারণে পানি স্থির থাকায় কচুরিপানা হয়েছে। রাবারড্যাম খুলে দিলে কচুরিপানা আর থাকবে না। বাগমারা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজিবুর রহমান জানান, রাবারড্যামের কারণে কৃষকরা সব সময় পানি পাচ্ছেন। এছাড়া এতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পাচ্ছে এবং জমির উর্বরতাও বাড়ছে।