লিচুবাগানে গাছে গাছে মুকুল

কিশোরগঞ্জ উপজেলায় প্রতিটি লিচুবাগানের গাছগুলোতে শোভা পাচ্ছে মুকুল। গাছে মুকুল আসার সঙ্গে সঙ্গে গাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন লিচুচাষিরা। আবহাওয়া অনুকূলে থাকলে এবার লিচুর ভালো ফলনের আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ। বাহাগিলি ইউনিয়নের লিচুচাষি এবং অবসরপ্রাপ্ত শিক্ষক ছায়েদ হোসেন বলেন, ‘প্রায় ৪০ শতক জমিতে লিচুর বাগান করেছি। প্রতিটি গাছেই ব্যাপক মুকুল এসেছে।’ উপজেলা কৃষি কর্মকতা হাবিবুর রহমান বলেন, উপজেলায় ৯০ হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। প্রায় সব গাছেই মুকুল এসেছে। আবহাওয়া অনুকূলে থাকায় লিচুর ভালো ফলনের সম্ভবনা রয়েছে।