বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে খুলনায় শোভাযাত্রা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষ্যে খুলনায় আনন্দ র্যালি করেছে মহানগর ছাত্রলীগ। মঙ্গলবার দুপুরে লোয়ার যশোর রোডে দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের করা হয়। র্যালিতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক। র্যালিতে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, মহানগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ প্রমুখ অংশ নেন। এর আগে মহানগর ছাত্রলীগের সভাপতি শাহজালাল হোসেন সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।