স্পোর্টস রিপোর্টার
মুজিববর্ষ ওয়ালটন স্বাধীনতা দিবস ভলিবলের সেমিফাইনালে উঠেছে সেনাবাহিনী, বিদ্যুত্ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও তিতাস ক্লাব। গতকাল মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রথম কোয়ার্টার ফাইনালে সেনাবাহিনী ৩-০ সেটে জেল দলকে হারিয়ে সেমিফাইনালে ওঠে। বিদ্যুত্ উন্নয়ন বোর্ড ৩-০ সেটে পুলিশকে, তিতাস ক্লাব ৩-১ সেটে নৌবাহিনীকে হারিয়ে সেমিফাইনালে ওঠে। বিমান বাহিনী ও বিকেএসপির মধ্যে চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচটি চলছিল। আজ সেমিফাইনাল, আগামীকাল ফাইনাল।