পার্বতীপুরে অনূর্ধ্ব-১৫ ফুটবলার বাছাই অনুষ্ঠিত

 পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা

ঢাকার পাইওনিয়র ফুটবল খেলোয়াড় বাছাই হয়েছে পার্বতীপুরে। পার্বতীপুর, সৈয়দপুর, চিরির বন্দর ও ফুলবাড়ী উপজেলার ৫০ জন কিশোর ফুটবলার ট্রায়ালে অংশগ্রহণ করে। দুই পর্বে ট্রায়েলের মাধ্যমে বাছাই হয়। ১৩ খেলোয়াড় বাছাই করা হয়। তেজগাঁও শিল্পাঞ্চল একাদশের কোচ ও আক্কেলপুর ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ক্রীড়াবিদ ইমদাদুল হক খোকন খেলোয়াড় বাছাই করেন। তাকে সহযোগিতা করেন পার্বতীপুর ফুটবল একাডেমির পরিচালক শমশের আলী। বাছাইকৃতরা হলেন—সৈয়দপুরের প্রদীপ, বিজয়, শুভ রায়, পার্বতীপুরের মনোয়ারুল, সাগর, মোস্তাক, রাশেদ খান ও দোলন, চিরির বন্দরের জাহিদ হাসান, নাঈম ও মিলন (গোলকিপার), ফুলবাড়ীর তুরাগ ও সঞ্জয় মানতি।