নাটোরের বাগাতিপাড়ায় পিতাকে হত্যার দায়ে ছেলে সেন্টু সরকারকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমান সরদার এ আদেশ দেন।
২০১৫ সালের ৯ জানুয়ারি রাতে পারিবারিক কলহের জের ধরে পিতা গুলজার সরকারকে ডেকে উঠানে হাসুয়া দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে ছেলে সেন্টু সরকার। পরে খবর পেয়ে পুলিশ হাসুয়ার সহ সেন্টু সরকারকে আটক করে।
এ ঘটনায় সেন্টুর সৎমা নুর নাহার বেগম বাদী হয়ে বাগাতিপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্য প্রমাণের ওপর ভিত্তি করে বিচারক বুধবার (২৪ মার্চ) শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।
ইত্তেফাক/এমএএম