আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা ও বীর মুক্তিযোদ্ধা এম.এম. শাহারিয়ার রুমি মোল্লার মৃত্যুতে শোক জানিয়েছেন ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
বুধবার (২৪ মার্চ) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুমি মোল্লা। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি, জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতা-কর্মী, ফরিদপুর ও ভাঙ্গা প্রেসক্লাব তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
ইত্তেফাক/এসজেড