হানিফ সংকেতের নির্দেশনায় মেহজাবীন

 বিনোদন রিপোর্ট

 

বর্তমান শোবিজ ইন্ডাস্ট্রির এই ভিউগোনা সময়ে টিভি ও ডিজিটাল প্লাটফর্মের সবচেয়ে ব্যস্ততম তারকা হলেন মেহজাবীন। দেশের একাধিক নির্মাতা এখন তার শিডিউলের আকুলতায়। ভিউগোনা মিডিয়া জনপ্রিয়তায় এরই ভেতরে আফরান নিশোর সঙ্গে তার একটি নাটক দেশে রেকর্ড গড়েছে।

আফরান নিশোর সঙ্গে মেহজাবীনের জুটি মানেই এখন দর্শক কৌতুহলের অনন্য জায়গা।

তবে ইন্ডাস্ট্রিতে কিছু নির্মাতা থাকেন, যাদের সঙ্গে কাজ করাটাও ক্যারিয়ার সমৃদ্ধি বলা যায়। তেমনই একজন এদেশের বরেণ্য নির্মাতা ও গণমাধ্যম ব্যক্তিত্ব হানিফ সংকেত। আসছে ঈদ ইত্যাদি ও তার নির্মাণের নাটক মানেই দেশীয় বিনোদন দুনিয়ার সেরা দুটি আয়োজন। এবার দেশসেরা এই নির্মাতার পরিচালনায় থাকছেন মেহজাবীন। এরই ভেতরে প্রাথমিক আলাপ হয়েছে বলে জানা যায় ফাগুন অডিও ভিশনের পক্ষ থেকে। তবে অফিসিয়ালি কোনোকিছুই এখনো চূড়ান্ত হয়নি।

ঈদ ইত্যাদিতে মেহজাবীন কাজ করছেন বলে জানা গেছে। আগামী মাসের মাঝামাঝিতে শুটিং হবে। বর্তমানে সেই প্রস্তুতি চলছে। এদিকে মেহজাবীন গণমাধ্যমেও সময় দিচ্ছেন না বা দিতে পারছেন না। ব্যস্ততার এই বালিঘড়ি মেহজাবীন তার দীর্ঘদিনের পরিশ্রমেই আয়ত্ব করেছেন। নিজেকে বিভিন্ন চরিত্রে ভাঙছেন ক্রমাগত।

ফাগুন অডিও ভিশনের পক্ষ থেকে জানা গেছে, এবারের ঈদ ইত্যাদির বিশেষ একটি পর্বে থাকতে পারেন তিনি।