খালগুলোর সংস্কার প্রয়োজন

দখল ও দূষণের কবলে গলাচিপা পৌর এলাকায় খালগুলো। এক সময়ে এসব খাল ধরেই উপজেলা শহরের প্রাণ রামনাবাদ নদী থেকে বদনাতলী, উলানিয়া বন্দরে লঞ্চসহ বিশাল আকারের নৌকা চলাচল করত। সংস্কারের অভাব ও দখলের কারণে পানি যথাযথভাবে চলাচল করতে না পারায় খালগুলো এখন আগাছায় পরিপূর্ণ বদ্ধ জলাশয়ে পরিণত হয়েছে। যা অনেকটা বৃহদাকারের ডাস্টবিন বললেও ভুল বলা হবে না। পৌর বর্জ্যও ফেলা হয়। দুপাশের বাসিন্দারাও বাসা-বাড়ির ময়লা ফেলেন। খালগুলো সংরক্ষণে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। যথাযথ কর্তৃপক্ষকে সংস্কার ও পরিচ্ছন্ন করার ব্যবস্থা নিতে বিনীত আবেদন জানাই।

নিয়ামুর রশিদ শিহাব

গলাচিপা, পটুয়াখালী