মোটরসাইকেল দুর্ঘটনা দিন দিন বেড়েই চলেছে। মোটরসাইকেল চালকদের অধিকাংশই তরুণ। রোড সেফটি ফাউন্ডেশনের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের দুই মাসে সারা দেশে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে ৩১৫টি আর এতে প্রাণ হারিয়েছেন ৩১৯ জন। এতে স্পষ্ট সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা কতটা ভয়াবহ রূপ ধারণ করেছে। রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের মতে, অপ্রাপ্ত বয়স্কদের হাতে মোটরসাইকেল এবং গড়ে ওঠা রাজনৈতিক মোটরসাইকেল সংস্কৃতি এই দুর্ঘটনার অন্যতম একটি কারণ। তাই আমাদের পরিবারের তরুণ সদস্যের মোটরসাইকেল কিনে দেওয়ার বিষয়ে সচেতন হতে হবে। পাশাপাশি যে তরুণেরা মোটরসাইকেল চালায় তাদের পারিবারিক মোটিভেশন দিতে হবে। তাদের বোঝাতে হতে হবে যে তাদের বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর কারণে মহামূল্যবান জীবন চলে যেতে পেরে। প্রত্যেক পরিবার থেকে তরুণ চালকদের মোটিভেশন দেওয়া হলে সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা অনেকাংশ কমে আসবে।
সাখাওয়াত হোসেন
কিশোরগঞ্জ