মাগুরায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মাগুরা প্রতিনিধি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে মাগুরায় শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মাগুরা জেলা আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, চিত্রশিল্পী মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান।