সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
সখীপুর উপজেলার বড়চওনা-দেবরাজ সড়কের শাপলারবাইদের স্লাব কালভার্টের একাংশের পাটাতন ধসে গর্তের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। কালভার্টটি দ্রুত সংস্কার অথবা নতুন নির্মাণ করা না হয়ে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। স্থানীয় ইউপি সদস্য আবদুস ছাত্তার মিয়া বলেন, কালভার্টটি নতুন করে নির্মাণ করা জরুরি। এ বিষয়ে এলজিইডির উপসহকারী প্রকৌশলী ফরিদ আহমেদ বলেন, এ কালভার্টটি অনেক পুরাতন হওয়ায় এক অংশ ধসে পড়েছে। নতুন করে নির্মাণের জন্য আরসিসি বক্স কালভার্টের প্রাক্কলন ব্যয় তৈরি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।