কদিমধল্যা-বরাটি সড়ক পাকা হয়নি

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

স্বাধীনতার পঞ্চাশ বছরেও পাকা হয়নি কদিমধল্যা-বরাটির তিন কিলোমিটার সড়ক। জামুর্কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আলী এজাজ খান চৌধুরী রুবেল বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও সড়কটি পাকা হয়নি। সড়কটি পাকাকরণসহ উন্নয়নের জন্য একাধিকবার আবেদন করা হয়েছে। স্থানীয় বাসিন্দা বাবুল হাসান (৪২) বলেন, সড়কটি পাকা না হওয়ায় চার ইউনিয়নবাসীকে নিত্য ভোগান্তিতে পড়তে হচ্ছে। এলজিইডির উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান বলেন, সড়কটি উন্নয়নের জন্য প্রকল্প তৈরি করে অর্থ বরাদ্দের জন্য সংশ্লিষ্ট অধিদপ্তরে পাঠানো হয়েছে। প্রকল্প অনুমোদন ও অর্থ ছাড় হলে সড়কটি দ্রুত উন্নয়ন করা হবে।