বিরামপুরে বোরোর ভালো ফলনের সম্ভাবনা

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা

বিরামপুর উপজেলায় বোরো ফসলের খেতগুলো এখন সবুজ হয়ে উঠেছে। খেতে এখনো রোগবালাই দেখা না দেওয়ায় এবং আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে বোরার ভালো ফলন হবে বলে আশা করছেন কৃষকেরা। এ বিষয়ে বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিক্সন চন্দ্র পাল জানান, চলতি মৌসুমে উপজেলায় ১৫ হাজার হেক্টর জমিতে বোরো রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ২০০ হেক্টর অধিক জমিতে চারা রোপণ করা হয়েছে। বর্তমানে উপজেলার বোরো খেতে কোনো রোগবালাই নেই। অনুকূল আবহাওয়া থাকলে উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হবে।