হোমনায় পাঁচ জনকে জরিমানা

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা

হোমনায় বুধবার বিভিন্ন অপরাধে পাঁচ ব্যক্তিকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও হোমনার সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভুঁইয়া হোমনা বাজার, চৌরাস্তা ও হাসপাতাল রোডে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উন্মুক্ত অবস্থায় বালু পরিবহন, হেলমেট ও লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানো এবং অবৈধভাবে ফুটপাত দখল করে মালামাল পরিবহনের দায়ে চারটি মামলায় পাঁচ ব্যক্তিকে ঐ জরিমানা করা হয়। এ সময় করোনা সংক্রমণ রোধে জনগণকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি)।