সাম্প্রদায়িক সন্ত্রাসের সঙ্গে জড়িতদের শাস্তি দাবি

বামনা (বরগুনা) সংবাদদাতা

সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁও গ্রামে সংগঠিত সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদ ও এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বামনা উপজেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে বুধবার মানববন্ধন ও সমাবেশ হয়েছে। উপজেলার হাসপাতাল রোডে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন হিন্দু সংগঠনের নেতারা অংশ নেন।  বামনা উপজেলা পূজারী সমিতির জেষ্ঠ্য নেতা বাবু সুখরঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড মনোতোষ হাওলাদার, শ্রীগুরু সংঘ সভাপতি নির্মূল কর্মকার, ব্যবসায়ী বলরাম কর্মকার, জেলা ছাত্রলীগের সহসভাপতি রাজিব হোসেন আব্দুল্লাহ প্রমুখ।